PDF মেরামত করুন
নষ্ট PDF পরীক্ষা করুন এবং যা এখনো পড়া যায় তা নতুন করে গড়ুন। আপনার ফাইল এই ডিভাইসেই থাকে।
ফাইল পরীক্ষা করা হচ্ছে…
আপনার ডিভাইসেই প্রতিটি পৃষ্ঠা পড়া হচ্ছে। কিছুই আপলোড হয় না।
ফাইলের পৃষ্ঠার তালিকা হারিয়ে গিয়েছিল। pdfMB খুঁজে পাওয়া পৃষ্ঠাগুলো আবার ক্রমে সাজিয়েছে, কিন্তু কোনোটি বাদ পড়েছে কিনা বলতে পারে না, তাই ফলাফল দেখে নিন।
| এখন | |
|---|---|
| পৃষ্ঠা | |
| শব্দ | |
| বুকমার্ক | |
| লিংক | |
| ফর্মের ঘর |
যা চেষ্টা করতে পারেন
- যিনি পাঠিয়েছেন তাঁকে আবার পাঠাতে বলুন।
- আবার ডাউনলোড করুন। মাঝপথে থেমে যাওয়া ডাউনলোড PDF নষ্ট হওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি।
- আপনার ইমেইল, চ্যাটের ইতিহাস বা ক্লাউড স্টোরেজে অন্য কপি খুঁজুন।
- ফাইলটি নিজে বানিয়ে থাকলে, যে অ্যাপে বানিয়েছেন সেখান থেকে আবার সংরক্ষণ বা এক্সপোর্ট করুন।
মেরামত করা ফাইল মূলটির হুবহু না-ও হতে পারে। মূল ফাইলটি রেখে দিন।
ফাইলটি নতুন করে গড়া হচ্ছে…
আপনার ডিভাইসেই কাজ হচ্ছে। কিছুই আপলোড হয় না।
0%
ফাইলের পৃষ্ঠার তালিকা হারিয়ে গিয়েছিল। pdfMB খুঁজে পাওয়া পৃষ্ঠাগুলো আবার ক্রমে সাজিয়েছে, কিন্তু কোনোটি বাদ পড়েছে কিনা বলতে পারে না, তাই ফলাফল দেখে নিন।
| আগে | পরে | |
|---|---|---|
| পৃষ্ঠা | ||
| শব্দ | ||
| বুকমার্ক | ||
| লিংক | ||
| ফর্মের ঘর |
যা চেষ্টা করতে পারেন
- যিনি পাঠিয়েছেন তাঁকে আবার পাঠাতে বলুন।
- আবার ডাউনলোড করুন। মাঝপথে থেমে যাওয়া ডাউনলোড PDF নষ্ট হওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি।
- আপনার ইমেইল, চ্যাটের ইতিহাস বা ক্লাউড স্টোরেজে অন্য কপি খুঁজুন।
- ফাইলটি নিজে বানিয়ে থাকলে, যে অ্যাপে বানিয়েছেন সেখান থেকে আবার সংরক্ষণ বা এক্সপোর্ট করুন।
- আপলোড নেইআপনার ফাইল এই ডিভাইসেই থাকে।
- আপনার মূল ফাইল যেমন ছিল তেমনই থাকেআপনি একটি নতুন কপি ডাউনলোড করেন। আপনার ফাইল কখনও বদলায় না।
- বিনামূল্যে, সাইন-আপ ছাড়াঅ্যাকাউন্ট লাগে না, দৈনিক সীমাও নেই।
আপনার ফাইলের কী হয়
নিচের সবকিছু ঘটে আপনার ব্রাউজারের ভেতরে, আপনার নিজের ডিভাইসে। PDF কখনো আপলোড হয় না, তাই আমরাসহ আর কেউ তা দেখতে পায় না।
- pdfMB প্রথমে ফাইলটি পরীক্ষা করে। এটি ফাইলের সূচি (যে টেবিল অ্যাপকে বলে ফাইলের কোন অংশ কোথায়), পৃষ্ঠার তালিকা আর প্রতিটি পৃষ্ঠার পেছনের ডেটা দেখে।
- এটি ফাইলটি pdf.js দিয়েও খোলে, যা Firefox-এ থাকা PDF ভিউয়ার, এবং গোনে আসলে কী পড়া যায়: পৃষ্ঠা, শব্দ, বুকমার্ক, লিংক আর ফর্মের ঘর।
- ফাইল ঠিক থাকলে আপনাকে তা জানানো হয় এবং কিছুই বদলানো হয় না।
- মেরামত করতে pdfMB ফাইলের যে অংশগুলো এখনো অক্ষত সেগুলো পড়ে, আর সেগুলো দিয়ে নতুন সূচি ও পৃষ্ঠার তালিকাসহ একটি নতুন, পরিষ্কার PDF লেখে। কিছুই আবার কমপ্রেস করা হয় না।
- নতুন ফাইলটি আবার খুলে একইভাবে গোনা হয়। নষ্ট ফাইল থেকে pdf.js যতটা পড়তে পেরেছিল, তার চেয়ে কম পৃষ্ঠা বা কম লেখা থাকলে pdfMB সেটি দেয় না।
- শুধু খালি পৃষ্ঠার ফাইলকে কখনো “মেরামত হয়েছে” বলে দেওয়া হয় না।
- নষ্ট PDF বেছে নিন
- পরীক্ষার ফল পড়ুন
- “PDF মেরামত করুন” চাপুন
- ডাউনলোড করে খুলে দেখুন
কীভাবে PDF মেরামত করবেন
- নষ্ট PDF-টি বেছে নিন। pdfMB তা পরীক্ষা করে সহজ ভাষায় জানায় কী পেয়েছে।
- ফাইলের মেরামত দরকার হলে সংখ্যাগুলো দেখুন: কয়টি পৃষ্ঠা, শব্দ আর বুকমার্ক এখনো পড়া যায়।
- “PDF মেরামত করুন” চাপুন। মূল ফাইলটি রেখে দিন, কারণ মেরামত করা ফাইল হুবহু এক না-ও হতে পারে।
- মেরামত করা ফাইলটি ডাউনলোড করে খুলুন এবং পৃষ্ঠাগুলো ঠিক দেখাচ্ছে কিনা দেখুন।
PDF কেন নষ্ট হয়
মাঝপথে থেমে যাওয়া ডাউনলোড
দুর্বল সংযোগ বা বন্ধ করে দেওয়া ব্রাউজারের কারণে ফাইলের শেষ অংশ বাদ পড়তে পারে। PDF-এর শেষে থাকে সেই সূচি, যা দিয়ে অ্যাপ প্রতিটি পৃষ্ঠা খুঁজে পায়, তাই পুরো ফাইলই খুলতে না-ও পারে।
ইমেইল ও চ্যাটের অ্যাটাচমেন্ট
কিছু মেইল সিস্টেম আর চ্যাট অ্যাপ বড় অ্যাটাচমেন্ট পথে কেটে দেয় বা তার ভেতরের জিনিস বদলে দেয়। ফাইল ঠিক নামে আসে, কিন্তু ভুল ডেটা নিয়ে।
USB ড্রাইভ ও মেমরি কার্ডে কপি
কপি শেষ হওয়ার আগে ড্রাইভ খুলে নিলে ফাইল আংশিক লেখা অবস্থায় থেকে যেতে পারে।
যেসব অ্যাপ PDF ঠিকমতো সংরক্ষণ করে না
কিছু অ্যাপ এমন সূচি লেখে যা ভুল জায়গা দেখায়। অনেক রিডার চুপচাপ তা ঠিক করে নেয়, কিন্তু কড়া রিডারগুলো ত্রুটি দেখায় বা ফাইল খুলতে চায় না।
নষ্ট স্টোরেজ
বিকল হতে থাকা হার্ড ড্রাইভ বা মেমরি কার্ড ফাইলের ভেতরের কয়েকটি বাইট বদলে দিতে পারে। ক্ষতি কোনো পৃষ্ঠার ডেটায় লাগলে পৃষ্ঠার সেই অংশ হারিয়ে যায়।
যা এটি পারে না
- যে ডেটা আর ফাইলে নেই, তা ফিরিয়ে আনতে পারে না। কোনো পৃষ্ঠার অংশ নষ্ট হলে সেই অংশ নষ্টই থাকে।
- ফাইলের পৃষ্ঠার তালিকা হারিয়ে গেলে pdfMB খুঁজে পাওয়া পৃষ্ঠাগুলো যতটা সম্ভব ঠিক ক্রমে সাজায়। ক্রমটি দেখে নিন, আর ঠিক করতে PDF সাজান ব্যবহার করুন।
- পাসওয়ার্ড দেওয়া PDF আগে আনলক করতে হবে।
- ফাইলের শুধু সেই অংশগুলো নতুন করে গড়া হয়, যা PDF রিডার ব্যবহার করে। নষ্ট ফন্ট বা ছবি যেমন আছে তেমনই কপি হয়।
- মেরামত করা ফাইল একটি নতুন ফাইল, তাই এর ডিজিটাল স্বাক্ষর আর বৈধ থাকে না।
PDF মেরামত নিয়ে প্রশ্ন
আমার PDF সত্যিই নষ্ট কিনা কীভাবে বুঝব?
এখানে বেছে নিন। pdfMB ফাইলের সূচি আর প্রতিটি পৃষ্ঠার ডেটা পরীক্ষা করে জানায় এটি স্বাভাবিকভাবে খোলে, নষ্ট কিন্তু পুরোটা পড়া যায়, নাকি পৃষ্ঠা হারিয়েছে।
সব নষ্ট PDF কি মেরামত করা যায়?
না। ফাইলের সূচি বা পৃষ্ঠার তালিকা নষ্ট হলে pdfMB সাধারণত পুরোটা নতুন করে গড়তে পারে। কোনো পৃষ্ঠার ডেটা নিজেই নষ্ট বা হারানো হলে কেউই তা ফেরাতে পারে না, আর pdfMB জানায় কোন পৃষ্ঠাগুলো ক্ষতিগ্রস্ত।
আমার অ্যাপ ত্রুটি দেখালেও pdfMB কেন বলছে মেরামতের দরকার নেই?
ফাইলটি নিজে ঠিক আছে, তাই সমস্যা সম্ভবত অ্যাপে। অন্য PDF রিডার চেষ্টা করুন, অ্যাপ আপডেট করুন, অথবা ব্রাউজারে ফাইলটি খুলুন।
মেরামত করা ফাইল কি একই রকম দেখাবে?
যে পৃষ্ঠাগুলো পুরোপুরি পড়া গেছে সেগুলো একই রকম দেখায়, কারণ সেগুলোর লেখা-ছবি যেমন আছে তেমনই কপি হয়। ফাইলের ভেতরের বিন্যাস নতুন, তাই ফাইলের সাইজ বদলাতে পারে।
আমার ফাইল কি আপলোড হয়?
না। পরীক্ষা আর মেরামত দুটোই আপনার ব্রাউজারে হয়।